কঙ্গোর সীমানা পেরিয়ে এই ভাইরাস প্রতিবেশী উগান্ডাতেও ছড়িয়ে পড়েছে। দেশটির সীমান্তে স্ক্রিনিং ও নজরদারি জোরদার করেছে কর্তৃপক্ষ। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। দেশটিতে এই মারাত্মক ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১০০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এ পর্যন্ত ৩৯০ জনের বেশি মানুষ ইবোলায় আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
সোমবার আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (আফ্রিকা সিডিসি) প্রধান ড. জিন কাসেয়ার বরাতেবিবিসি এই তথ্য নিশ্চিত করেছে। পরিস্থিতি বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতিমধ্যে এই প্রাদুর্ভাবকে ‘বৈশ্বিক জরুরি অবস্থা’ ঘোষণা করেছে।
কঙ্গোর এই ইবোলা প্রাদুর্ভাবের মধ্যে অন্তত ছয়জন মার্কিন নাগরিক ভাইরাসের সংস্পর্শে এসেছেন বলে খবর পাওয়া গেছে।
