দিনাজপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে
প্রতীকী ছবি

দিনাজপুরের ফুলবাড়ীতে বাড়ির পাশের পুকুরে ডুবে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন। বুধবার বেলা ১০টার দিকে উপজেলার খয়েরবাড়ি বাজার এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার ওসি আফজাল হোসেন শাহ। মৃত চার বছরের সিয়াম এবং পাঁচ বছরের সাবিয়া ওই গ্রামের শাহিন হোসেনের ছেলে-মেয়ে।

শাহিন হোসেন বলেন, সকালে তার ছেলে-মেয়েরা বাড়ির পাশেই খেলা করছিল।ধারণা করা হচ্ছে বাড়ির পাশের পুকুরের পানিতে বোতল ভাসতে দেখে অবুঝ দুই ভাইবোন ওই বোতল ধরতে পানিতে নামলে সেখানে ডুবে যায়। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে পুকুর থেকে তাদের উদ্ধার করলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।

ওসি আফজাল হোসেন শাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • দিনাজপুর
  • পুকুর
  • ফুলবাড়ী
  • মৃত্যু