সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন আসিফ মাহমুদ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ।। ফাইল ছবি

‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

২০০৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দপ্তর ও সংস্থার দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সরকার বলেও জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম ।

এই কমিটিকে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে সংঘটিত অনিয়মের তদন্ত করে, ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

  • আসিফ মাহমুদ
  • পাস
  • ফাইল
  • সচিব
  • স্বাক্ষর