সুনামগঞ্জে হাওর থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

সুনামগঞ্জের ছাতকের হায়দরপুর হাওর থেকে হাত-পা বাঁধা অবস্থায় বুরহান উদ্দিন (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত বুরহান উদ্দিন উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকাল ১০টার দিকে হায়দরপুর হাওরের একটি স্থানে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে ছাতক থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বুরহান উদ্দিন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

  • উদ্ধার
  • মরদেহ
  • সুনামগঞ্জ
  • হাওর