২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল যুক্তরাষ্ট্র

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

এবারের বিশ্বকাপে সিয়াটলের মাঠে ক্যামেরন বার্জেসের আত্মঘাতী গোলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের ১১ মিনিটেই পিছিয়ে গেছে অস্ট্রেলিয়া। ছয় গজের বক্সে ফোলারিন বালোগুনের বাড়ানো পাস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে বসেন বার্জেস।

এরপর অ্যালেক্স ফ্রিম্যানের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের লিড নিয়েছে যুক্তরাষ্ট্র। ফ্রি-কিক থেকে বল প্রথমে চলে আসে সের্হেনিও দেস্তের কাছে। বক্সের প্রান্ত থেকে নেওয়া তার শট প্রতিপক্ষের গায়ে লেগে ওপরে উঠে যায়। সেই বলেই মাথা ছুঁইয়ে গোল করেন ফ্রিম্যান।

শুরুতে অবশ্য গোল দেননি রেফারি। পরে ভিএআরের পর্যালোচনার পর রেফারিকে জানানো হয়, ফ্রিম্যান অফসাইডে ছিলেন না।

এদিকে বিশ্বকাপের এবারের আসরের নিজেদের দ্বিতীয় আজ ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। গ্রুপ ‘ডি’–তে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪–১ গোলে হারিয়েছিল যুক্তরাষ্ট্র। আর অস্ট্রেলিয়া ২–০ গোলে জিতেছিল তুরস্কের বিপক্ষে। আজকের ম্যাচে যারা জিতবে তাদের নকআউটে খেলা প্রায় নিশ্চিত হবে।

  • অস্ট্রেলিয়া
  • বিশ্বকাপ
  • যুক্তরাষ্ট্র