প্রতীকী ছবি
রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজের একদিন পর আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৫ জুন) সকালে উপজেলার মদাপুর ইউনিয়নের সুর্যদিয়া মাদ্রাসার পাশে বিল মানুষমারা গ্রামের একটি পাটক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ওই যুবক মদাপুর ইউনিয়নের বিল মানুষমারা গ্রামের শাজাহান মন্ডলের ছেলে।
নিহতের স্বজনদের বরাতে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, নিহত আসাদুল বালিয়াকান্দি উপজেলার মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছিল। রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। পরে রাতে পরিবারের সদস্যরা বিষয়টি কালুখালী থানায় জানায়। সোমবার সকালেস্থানীয়রাপাটক্ষেতে আসাদুলের মরদেহ দেখে পুলিশে খবর দেয়।
এ ব্যাপারে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। এছাড়া, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত রয়েছে বলে জানান তিনি
