জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত ৫ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন আদালত।
আবুল বারকাতের আইনজীবী শাহিনুর ইসলাম তার জামিন চেয়ে শুনানি করেন৷ রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে, গত রোববার এই মামলায় আবুল বারকাতকে গ্রেপ্তার দেখানো হয়। তার পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে আদালত সোমবার শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন। সোমবার আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
