সিরাজগঞ্জে মহাসড়কের পাশে মিলল এক ব্যক্তির রক্তাক্ত লাশ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় মহাসড়কের পাশ থেকে আব্দুস সালাম নামে এক ব্যক্তির (৪৫) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) দুপুরের দিকে যমুনা সেতু-হাটিকুমরুল মহাসড়কে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির মাথায় আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আব্দুস সালাম বগুড়া জেলার সদর উপজেলার ঝোপগাড়ী ঠিকাদারপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, বুধবার সকালে ধোপাকান্দি এলাকায় মহাসড়কের কালভার্টের নিচে এক ব্যক্তির লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরি করে দুপুরের দিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি বলেন, নিহত ব্যক্তির মাথায় আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।

  • রক্তাক্ত
  • লাশ
  • সিরাজগঞ্জ