বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

এবারের  ফিফা বিশ্বকাপে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সুইজারল্যান্ড। ম্যাচে সুইসদের হয়ে জোড়া গোল করেছেন ইয়োহান মানজাম্বি। এছাড়া স্কোর শিটে নাম তুলেছেন ভারগাস ও জাকার।

লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে গ্রুপ বি-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড ও বসনিয়া। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর, ম্যাচের ৭৩ মিনিট পর্যন্ত কোনো দলই জালের দেখা পায়নি। তবে ম্যাচের আসল নাটক তখনো বাকি ছিল। বদলি হিসেবে মাঠে নেমেই সুইজারল্যান্ডকে লিড এনে দেন তরুণ ফরোয়ার্ড জোহান মানজাম্বি।

এর ঠিক ছয় মিনিট পরই বসনিয়ার ডিফেন্ডার তারিক মুহারোমোভিচ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বসনিয়া। সেই সুযোগে ৮৪ মিনিটে রুবেন ভার্গাস সুইসদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে সুইজারল্যান্ডকে ৩-০ তে এগিয়ে নেন মানজাম্বি।

ইনজুরি টাইমে বসনিয়ার এরমিন মাহমিচ একটি সান্ত্বনাসূচক গোল করলেও, শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে সুইসদের ৪-১ গোলের বড় জয় নিশ্চিত করেন গ্রানিত জাকা। সুইজারল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে জাকা টানা ৩ বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন।এই হারে বসনিয়ার টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গেল।

  • বসনিয়া
  • বিশ্বকাপ
  • সুইজারল্যান্ড