আবাসিক হোটেলে প্রবাসীর অস্বাভাবিক মৃত্যু, পুলিশ হেফাজতে তরুণী

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

রাজধানীর পল্টন এলাকার একটি আবাসিক হোটেল থেকে মো. আল আমিন (৪০) নামের এক সৌদি প্রবাসীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আল আমিন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুর রাস্তা এলাকার ফেরদৌস উদ্দীনের ছেলে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, খবর পেয়ে হোটেলের কক্ষের ওয়াশরুম থেকে আল আমিনের অচেতন দেহ উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, ওই ব্যক্তি বেঁচে নেই।

এসআই আরও জানান, সৌদি আরবে থাকাকালীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে সাগরিকা আক্তার (২২) নামের এক তরুণীর সঙ্গে আল আমিনের পরিচয় হয়। সাগরিকা আক্তার গাজীপুর নার্সিং কলেজের শিক্ষার্থী। বিগত ৬ মাস ধরে তাদের মধ্যে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ ছিল। সম্প্রতি আল আমিন দেশে ফিরে সাগরিকার সাথে দেখা করার জন্য হোটেলের ওই কক্ষে ওঠেন।

  • আবাসিক
  • তরুণী
  • পুলিশ
  • প্রবাসী
  • মৃত্যু
  • হোটেলে