জোড়া ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলা, নিহত বেড়ে ২৩৫

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ ঘন্টা আগে

মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গেছে ভেনেজুয়েলা। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৪ হাজার ৩০০ মানুষ। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন।শুক্রবার (২৬ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

কার্লোস আলভারাদো বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা এখন পর্যন্ত ২৩৫টি মরদেহ পেয়েছি। হতাহত ব্যক্তিরা হয় কোনো প্রাণের চিহ্ন ছাড়াই আমাদের স্বাস্থ্যকেন্দ্রে এসেছেন অথবা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। ইতোমধ্যে হাসপাতালগুলো রোগীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।’

ভেনেজুয়েলার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরপর দুটি ভূমিকম্পে হতাহতের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে উত্তরাঞ্চলীয় উপকূলীয় রাজ্য লা গুয়াইরায়। ভূমিকম্পে এই রাজ্যটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার ৭০ হাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধসে পড়েছে শতাধিক ভবন। ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে প্রাণপণ চেষ্টা অব্যাহত রয়েছে।

  • নিহত
  • ভূমিকম্প
  • ভেনেজুয়েলা