লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ দিন আগে
প্রতীকী ছবি

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গত শুক্রবার লন্ডনের কেমব্রিজ থানায় এই মামলাটি করা হয়। 

শনিবার (২০ জুন) এনসিপি ইউকে অ্যালায়েন্স এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ছাড়া এই মামলার আসামি করা হয়েছে এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী, শাহীন আলমকে। তাদের মধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। এছাড়াও এই মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

তবে অভিযোগ ও পাল্টা অভিযোগের বিষয়ে যুক্তরাজ্য পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

  • মামলা
  • লন্ডন
  • হাসনাত আবদুল্লাহ