সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মারা গেছেন

লেখক:
প্রকাশ: ৫ দিন আগে
ছবি : সংগৃহীত

কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২১ জুন) রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সেলিমা আহমাদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুর খবর শুনে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

  • মৃত্যু
  • সাবেক সংসদ সদস্য
  • সেলিমা আহমাদ মেরী