ফিলিপাইনের স্কুলে গুলিবর্ষণ, নিহত ৩ শিক্ষার্থী

লেখক: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে
ছবি; সংগৃহীত

ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিনজন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো সাতজন। সোমবার (২২ জুন) সকালে লেইতে প্রদেশের তাকলোবান শহরের একটি স্কুলে এ ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল নয়টার দিকে সান হোসে ন্যাশনাল হাইস্কুলের ভেতরে দুই কিশোর শিক্ষার্থী হঠাৎ গুলিবর্ষণ শুরু করলে স্কুলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের বয়স ১৪ ও ১৫ বছর বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। হামলার পরপরই ঘটনাস্থল থেকে দুই কিশোরকে আটক করা হয়।

বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। যেহেতু তারা অপ্রাপ্তবয়স্ক, তাই অভিভাবকদের উপস্থিতিতেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

  • গুলিবর্ষণ
  • নিহত
  • ফিলিপাইন
  • শিক্ষার্থী
  • স্কুল