স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে ব্রাজিল

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

এবারের বিশ্বকাপে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারানোর ম্যাচে দলীয় একটি অনন্য রেকর্ড স্পর্শ করেছেন ব্রাজিলের তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তিনি ব্রাজিলের ইতিহাসে পঞ্চম খেলোয়াড় যিনি বিশ্বকাপে গ্রুপপর্বের প্রতিটি ম্যাচে গোল করেছেন। এর আগে মাত্র চার জন ব্রাজিলিয়ান এই কীর্তি গড়েছিলেনএদিকে, হাইতিকে ৪-২ ব্যবধানে হারিয়ে নকআউট পর্বে উঠেছে মরক্কোও।

২২ মিনিটে আবারো জালের দেখা পেয়েছিলেন ভিনিসিয়াস। তবে ভিএআর চেকে, ফাউল ধরা পড়ায় গোলটি বাতিল করেন রেফারি। প্রথমার্ধে ব্রাজিলের অন্তত ৪টি গোল হতো। চোটে পড়া রাফিনিয়ার জায়গায় নেমে রায়ান আস্থার প্রতিদান দিতে পারেননি। সহজ সুযোগ মিস করেছেন একাধিকবার। বিরতির ঠিক আগ মুহূর্তে গুইমারেসের ক্রস থেকে দারুন এক হেডারে জোড়া পূর্ণ করেন ভিনি। সেই সাথে ব্রাজিলের লিডও দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে ভিনির হ্যাটট্রিকও হয়ে যেতে পারতো। পেয়েছিলেন সুবর্ণ সুযোগ। তবে ফিনিশিংটা হয়নি। ম্যাচ জুড়ে একের পর এক আক্রমণ করেছে ব্রাজিল। তারই রেশ ধরে ৬০ মিনিটে ম্যাথিউস কুনিয়ার গোল। এবারও অ্যাসিস্টে গুইমারেস। প্লে মেকারের ভূমিকায় গুইমারেস এদিন ছিলেন অনবদ্য। ৭৬ মিনিটে কুনিয়ার বদলি হিসেবে নামেন নেইমার। চলতি বিশ্বকাপে প্রথমবার নামলেও আসর জুড়েই আলোচনায় ব্রাজিলের নাম্বার টেন। এক্সপার্টরা বলছেন, ব্রাজিলের বিশ্বকাপ জয়ই নির্ভর করছে ফিট নেইমারকে কতখানি পাওয়া যাবে তার ওপর। আনচেলত্তির দলের ছন্দের সাথে ভালোই মানিয়ে নিলেন নেইমার।

স্কটিশদের বিপক্ষে ৩-০ গোলের জয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল। আর হাইতির বিপক্ষে ৪-২ ব্যবধানে জয় পাওয়া মরক্কো, দ্বিতীয় হয়ে উঠেছে নকআউটে।

  • বিশ্বকাপ
  • ব্রাজিল
  • স্কটল্যান্ড