যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
ছবি: সংগৃহীত

কানাডা ও মেক্সিকোর পর ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ষোলো থেকেই ছিটকে পড়ল যুক্তরাষ্ট্র। সিয়াটলে বেলজিয়ামের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে শেষ হলো স্বাগতিকদের স্বপ্নযাত্রা।

যুক্তরাষ্ট্রের শেষ বত্রিশের ম্যাচে বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন বালোগান। ন্যুনতম শাস্তি হিসেবে এক ম্যাচ তার মাঠের বাইরে থাকার কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনের পর ফিফা তা স্থগিত করে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিষেধাজ্ঞা বহালের আবেদন নিয়ে ফিফায় আপিল করেছিল বেলজিয়াম। তবে ‘ঘটনার সঙ্গে সরাসরি জড়িত নয়’ জানিয়ে তাদের আপিল খারিজ করে দেয় ফিফা। যার ফলে, বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো খেলোয়াড় লাল কার্ড দেখেও পরের ম্যাচেই খেলতে নেমে যান আজ। তবে পুরো ম্যাচে বেলজিয়ামের রক্ষণভাগ বালোগানকে খুব বেশি নড়াচড়ার সুযোগ দেয়নি।

  • বেলজিয়াম
  • যুক্তরাষ্ট্র