ডেঙ্গুতে এক দিনে আরও ২ মৃত্যু

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে
ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে ৩০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা বিভাগে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৯৫ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

গত এক দিনে চট্টগ্রাম বিভাগে ৬৬ জনসহ বরিশাল বিভাগে ৫৮, খুলনা বিভাগে ৩৮, রংপুর বিভাগে ২৩ এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন করে মোট ২৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩২ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে (১৭ জন)।

এছাড়াও উল্লেখিত সময়ে ময়মনসিংহ বিভাগে পাঁচজন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৪, খুলনা বিভাগে ৩, বরিশাল বিভাগে ২ এবং রাজশাহী বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

  • ডেঙ্গু
  • মৃত্যু