মা হারালেন নাট্যজন মামুনুর রশীদ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত

বর্ষীয়ান অভিনেতা-নাট্যকার মামুনুর রশীদের মা রোকেয়া খানম মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

সামাজিকমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মামুনুর রশীদের ছোটভাই রশিদ আমিন। ফেসবুকে তিনি লেখেন, ‘আমার মায়ের জন্য দোয়া করবেন, তিনি যেন পরপারে ভালো থাকেন।’

পারিবারিক সূত্রে জানা যায়, রোকেয়া খানম দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার (২১ জুলাই) তিনি ‘হার্ট অ্যাটাক’ করেন।

শুক্রবার (২৪ জুলাই) সকালে ঢাকায় মামুনুর রশীদের মায়ের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নিজ জেলা টাঙ্গাইলে নিয়ে যাওয়ার কথা রয়েছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

  • নাট্যজন
  • মা
  • মামুনুর রশীদ