মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের পদত্যাগ

লেখক: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ড পদত্যাগ করেছেন। শুক্রবার এক বৈঠকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিরল ধরনের অস্থি ক্যানসারে আক্রান্ত স্বামীর পাশে থাকার জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩০ জুন থেকে তার পদত্যাগ কার্যকর হবে।

পদত্যাগপত্রে তুলসী গ্যাবার্ড লিখেছেন, দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় তিনি প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, দেড় বছর ধরে জাতীয় গোয়েন্দা বিভাগের নেতৃত্ব দিতে পারা তার জন্য সম্মানের বিষয় ছিল।

তবে স্বামী আব্রাহামের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি জানান, সম্প্রতি তার স্বামী বিরল ধরনের অস্থি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। সামনে তাকে বড় ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

গ্যাবার্ড আরও লেখেন, এই মুহূর্তে জনসেবা থেকে সরে দাঁড়িয়ে স্বামীর পাশে থাকাকে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখছেন। তার স্বামী সবসময় তার শক্তির উৎস ছিলেন এবং এই কঠিন সময়ে তাকে পূর্ণ সমর্থন দিতে চান।

  • তুলসী গ্যাবার্ড
  • পদত্যাগ
  • প্রধান
  • মার্কিন গোয়েন্দা