মন্দিরের মূর্তি ভাঙচুরের অভিযোগে যুবক গ্রেপ্তার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

রাজধানীর কদমতলী মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে শ্যামপুর পালপাড়া পারিবারিক শ্যামা কালী মন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আমিন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, রেনু দাস নামের একজন মন্দিরটি দেখাশুনা করেন। সোমবার (২৯ জুন) সকালে পূজা দিতে গিয়ে দেখে মূর্তির মাথা ভাঙ্গা।

এ ঘটনায় ডিএমপির যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম বলেন, মূর্তি ভাঙচুরের খবর পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনার সাথে জড়িত ব্যক্তি আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে মন্দিরের ২টি ত্রিশূল জব্দ করা হয়েছে। ঘটনায় অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা আমরা তদন্ত করছি। এ বিষয়ে কদমতলী থানায় মামলা প্রক্রিয়াধীন।

 

  • অভিযোগ
  • গ্রেপ্তার
  • ভাঙচুর
  • মন্দির
  • মূর্তি
  • যুবক