জামালপুরে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫৬ minutes ago
প্রতীকী ছবি

জামালপুরের মেলান্দহে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহতরা হলো ওই এলাকার আ. রফিকের ছেলে আল নাফি (৮) এবং একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে মো. রিফাত (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে রাতে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।

চরবানীপাকুরিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. নুরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গোসল করতে নেমে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করা হয়।

  • জামালপুর
  • পুকুর
  • মৃত্যু
  • শিশু