গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬০ minutes ago

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপু‌রে গৌরনদীর বাটাজোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উজিরপুর উপজেলার আব্দুল হা‌কিম হাওলাদারের ছে‌লে ফিরোজ মাহামুদ, ফিরোজের স্ত্রী ম‌নিরা বেগম ও তা‌দের শিশুসন্তান জান্নাত।

ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক আনন্দ গ্রুপের তাজ পরিবহনটি ভাঙচুর করেছে। তবে চালক-হেলপার কৌশলে পালিয়ে গেছে। অপরদিকে দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, মোটরসাইকেলযোগে উজিরপুরের বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৭) তার স্ত্রী মনিয়া বেগম ও শিশু সন্তান জান্নাতকে নিয়ে উজিরপুরের উদ্দেশে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্র জানা গেছে, পথে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ডে মোটরসাইকেলটি থামিয়ে রাখা হয়। এসময় তাজ আনন্দ গ্রুপের তাজ পরিবহনের বরিশালগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী ফিরোজ মাহমুদ, স্ত্রী মনিরা বেগম ও শিশু মেয়ে জান্নাত নিহত হয়। নিহত ফিরোজ মাহমুদ উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • গৌরনদী
  • নিহত
  • সড়ক দুর্ঘটনা