কুমিল্লায় খাল থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১২ ঘন্টা আগে
প্রতীকী ছবি

কুমিল্লার নাঙ্গলকোটে একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার হেসাখাল ইউনিয়নের পদুয়ার পাড় এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খালের পানিতে লাশটি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। পরে নাঙ্গলকোট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। লাশটির পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডিকে খবর দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পদুয়ার পাড় এলাকার একটি খাল থেকে অর্ধগলিত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • অর্ধগলিত
  • কুমিল্লা
  • খাল
  • লাশ