ছবি: শাহেদ কামাল (সংগৃহীত)
সাংবাদিকতার শিক্ষক ও প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল মারা গেছেন। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে প্রবীণ এই সাংবাদিকের বয়স হয়েছিল ৮৫ বছর।
ধানমন্ডির জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. সাব্বির হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কবি সুফিয়া কামালের পুত্র শাহেদ কামাল ১৯৫৭ সাল থেকে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ কর্মময় জীবনের অধিকারী এই গুণী ব্যক্তিত্ব ১৯৭৬ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।
