প্রতীকী ছবি
পাবনার চাটমোহরে নাসের আলী (৪৪) নামের এক ভ্যানচালকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী গোরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাসের আলী উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোইল টলটলিপাড়ার মৃত খোরশেদ আলীর ছেলে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, রাতে গোরস্থানের পাশে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ওসি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে। পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সব ধরনের আইনী ব্যবস্থাগ্রহণ করা হবে।’
