বগুড়া হলো সিটি করপোরেশন, আরও নতুন পাঁচ উপজেলা

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে

বগুড়া সিটি করপোরেশন ও পাঁচটি নতুন উপজেলা গঠন করা হয়েছে। নতুন উপজেলাগুলো হলো–বগুড়ায় মোকামতলা, কক্সবাজারে মাতামুহুরী, ঠাকুরগাঁওয়ে রুহিয়া ও ভুল্লী এবং লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিকারের এই বৈঠকে নতুন সিটি করপোরেশন ও পাঁচ নতুন উপজেলার অনুমোদন দেওয়া হয়।

সচিবালয়ে বৃহস্পতিবার (৭ মে) বিকেলে অনুষ্ঠিত নিকারের বৈঠকে স্থানীয় সরকার বিভাগ থেকে বগুড়া সিটি করপোরেশন এবং নতুন উপজেলা গঠনের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।

  • উপজেলা
  • করপোরেশন
  • নতুন
  • বগুড়া
  • সিটি