চট্টগ্রামে ছাত্রকে যৌন হয়রানি অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

চট্টগ্রামে ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাউজানের বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া আশেকানে মোস্তফা (স.) হেফজ খানা ও এতিমখানা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার মো. ইদ্রিস আলীর (৪০) বাড়ি কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে।

পুলিশ বলছে, হেফজ শাখার ছেলেটি বছরখানেক ধরে ইদ্রিস আলীর কাছে পড়ছে। রাতে তাকে কক্ষে ডেকে নিয়ে ইদ্রিস আলী যৌন হয়রানি করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাউজান থানায় মামলা হয়েছে।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, গত ২৬ এপ্রিল ছাত্রাবাসে ওই ঘটনা ঘটলেও ছাত্রটি তা গোপন রাখে। পরে বাড়িতে গিয়ে অভিভাবকদের জানানোর পর থানায় অভিযোগ দেয়। এরপর গতকাল সোমবার অভিযোগে ইদ্রিসকে গ্রেপ্তার করা হয়েছে।

  • অভিযোগ
  • গ্রেপ্তার
  • চট্টগ্রাম
  • ছাত্র
  • মাদ্রাসা
  • যৌন হয়রানি
  • শিক্ষক