১৩ মে থেকে শুরু ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী ১৩ মে থেকে শুরু হতে যাচ্ছে। সেদিন ২৩ মে যাত্রার টিকিট বিক্রি করা হবে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন রেলপথ সচিব ফাহিমুল ইসলাম।

একইভাবে ২৪ মে যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৪ মে এবং ২৫ মে যাত্রার টিকিট কেনা যাবে ১৫ মে থেকে। অনুরূপভাবে, ২৬ মে ও ২৭ মে যাত্রার টিকিট বিক্রি শুরু হবে যথাক্রমে ১৬ মে ও ১৭ মে তারিখে।

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি প্রসঙ্গে রেলপথ সচিব ফাহিমুল ইসলাম বলেন, যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে নন-এসি বগির মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

  • অগ্রিম
  • ঈদযাত্রা
  • টিকিট
  • ট্রেন