দোকানে গিয়ে স্বামীর রক্তাক্ত মরদেহ দেখলেন স্ত্রী

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২২ ঘন্টা আগে
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ মে) রাত আনুমানিক ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুভাঙ্গা স্টেশন সংলগ্ন ভাই ভাই স্টোরে এ ঘটনা ঘটে। রফিকুল ইসলাম ওই এলাকার মৃত সাহারাজ খলিফার ছেলে। তিনি টাইলসের মালামালের ব্যবসা করতেন।

ব্যবসায়ী রফিকুল ইসলাম মুন্সির স্ত্রীর বরাত দিয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে ব্যবসাপ্রতিষ্ঠানের কাজ শেষে রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বাড়ি ফেরার কথা ছিল রফিকুল ইসলামের। তবে রাত ১০টা পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় তার স্ত্রী দোকানের দিকে যান। সেখানে গিয়ে তিনি দেখেন দোকানের শাটার নামানো থাকলেও তালাবদ্ধ ছিল না। পরে ভেতরে প্রবেশ করে তিনি তার স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়া ঘটনাটি তদন্তে পুলিশের ক্রাইম টিম কাজ করছে।

  • দোকান
  • মরদেহ
  • রক্তাক্ত