বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল কানাডা

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে

নিজেদের বিশ্বকাপ মিশনটা দারুণভাবেই শুরু করেছে বসনিয়া ও হার্জেগোভিনা। জোভো লুকিচের প্রথম আন্তর্জাতিক গোলের সুবাদে স্বাগতিক কানাডার বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বলকান অঞ্চলের দেশটি। তবে দ্বিতীয়ার্ধের শেষের দিকে এসে সমতায় ফেরে কানাডা। ৭৮তম মিনিটে সিলে লারিন দারুণ এক শটে বল জড়ান বসনিয়া ও হার্জেগোভিনার জালে। এর মাত্র ২ মিনিট আগে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।

টরন্টো স্টেডিয়ামে শনিবার রাতের ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। তবে ম্যাচের প্রথম বড় মুহূর্তটি আসে ২১তম মিনিটে।

লুকিচের প্রথম আন্তর্জাতিক গোলে বিরতিতে এগিয়ে বসনিয়া

কর্নার কিক থেকে উড়ে আসা বলে দুর্দান্ত হেডে কানাডার জালে বল পাঠান লুকিচ। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলেই দলকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড। গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় স্বাগতিকরা। বলের দখল ও আক্রমণে কিছুটা এগিয়েও ছিল কানাডা। কিন্তু বসনিয়ার সংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি তারা। ফলে ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

  • কানাডা
  • বসনিয়া
  • বিশ্বকাপ