নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

নেত্রকোনার দুই উপজেলায় মাছ ধরতে গিয়ে পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে কেন্দুয়া ও মদন উপজেলায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন মদন উপজেলার জয়পাশা গ্রামের ইটভাটা শ্রমিক রাজীব মিয়া (২৫), কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলি গ্রামের শামসুল হুদা (৫৫) এবং একই উপজেলার ডাউকি গ্রামের আশরাফুল ইসলাম (২৫)।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম জানান, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির সামনে মাছ ধরতে যান উপজেলার জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে রাজিব মিয়া (২৪)। এসময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, সকালে উপজেলার মোড়াইল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হন দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে শামসুল হুদা (৫৫)। বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এছাড়া একই উপজেলার ডাউকী গ্রামের বেদেনা আক্তারের ছেলে আশরাফুল ইসলাম সান্ধিকোণা গ্রামের খালপাড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আহত হন। পরে তার মৃত্যু হয়।

 

  • নেত্রকোনা
  • বজ্রপাত
  • মৃত্যু