নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

লেখক:
প্রকাশ: ৭ দিন আগে
প্রতীকী ছবি

পিরোজপুরের মঠবাড়িয়ার ভেচকি গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃতরা হলো খাগড়াছড়ি জেলার বাসিন্দা আব্দুর রহমান (৮) ও তার ছোট ভাই আব্দুর রহিম (৩)। তারা পরিবারের সঙ্গে ভেচকি গ্রামে তাদের নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) কোনো এক সময় অসাবধানতাবশত দুই ভাই পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে উদ্ধার করে দ্রুত মঠবাড়িয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম।

  • পিরোজপুর
  • মঠবাড়িয়া
  • মৃত্যু