ফাইল ছবি
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ জন মারা গেছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ২৫১ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বরিশাল ও খুলনা বিভাগ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন করে মারা গেছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ২২ জন মারা গেছে। এ সময়ে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭ হাজার ৫৫৭ জনের।
প্রসঙ্গত, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৬৬০ রোগী চিকিৎসাধীন রয়েছে।
