কেরানীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পাপন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে। তিনি একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন। তিনি ঢাকার শ্যামপুর করিমুল্লাহ বাগ এলাকার থাকতেন। তার বাবার নাম শফিকুল ইসলাম মাসুদ।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, গুরতর আহত অবস্থায় পাপনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত সোয়া ১২টায় মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পাপনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ইমন আহমেদ জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপরে চিৎকার শুনে লোকজন দৌড়ে যাচ্ছিলেন, সে সময়ে আমরা কয়েক জন, ব্রিজের নিচে ছিলাম। পরে আমরাও সেখানে যাই। সেখানে দেখতে পাই, লোকটি রক্তাক্ত অবস্থা পরে আছেন। তার পাশে একজন মেয়ে ছিলেন। পাশে ছিল একটি মোটরসাইকেল। তারা দুজন মোটরসাইকেল দিয়ে যাচ্ছিলেন। আরেকটি মোটরসাইকেলের কয়েকজন তাদের পথরোধ করে।

তিনি আরো জানান, তারা চিৎকার দিলে তারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। কে বা কারা কি কারণে, তাকে ছুরিকাঘাত করেছে, না কোন ছিনতাইয়ের উদ্দেশ্যে মেরেছে, সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

  • কেরানীগঞ্জ
  • ছুরিকাঘাত
  • দুর্বৃত্ত
  • নিহত
  • যুবক