নয় মাসে বাণিজ্য ঘাটতি ১৯ বিলিয়ন ডলার ছাড়াল

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ দিন আগে

আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধি, জ্বালানি ও কাঁচামাল আমদানিতে খরচ বেড়ে যাওয়া এবং রপ্তানি আয় কমে যাওয়ার কারণে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আরো বেড়েছে। আমদানি ও রপ্তানির ব্যবধানের কারণে এ সময়ে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৯ কোটি ১৭ লাখ ডলার। এ সময় রেমিট্যান্স প্রবাহ ও সামগ্রিক লেনদেনের ভারসাম্য কিছুটা ইতিবাচক অবস্থান রয়েছে।

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) দেশের পণ্য বাণিজ্যে যে ঘাটতি রয়েছে, তা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ১৩ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে পণ্য বাণিজ্যে ঘাটতির পরিমাণ ছিল ১ হাজার ৫৪৫ কোটি (১৫.৪৫ বিলিয়ন) ডলার।

বাংলাদেশ ব্যাংক বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্য (ব্যালেন্স অব পেমেন্ট-বিওপি) হালনাগাদ প্রতিবেদনে এ সব তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে দেশের বিভিন্ন ধরনের পণ্য আমদানি করেছে ৫ হাজার ১৫৬ কোটি (৫ দশমিক ১৬ বিলিয়ন) ডলারের, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমকি ৬ শতাংশ বেশি। গত অর্থবছরে প্রথম ৯ মাসে আমদানি হয়েছিল ৪৯ দশ‌মিক ৩১ বিলিয়ন ডলারের পণ্য।

অন্যদিকে আলোচিত সময় পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৩২ দশমিক ৩৮ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের তুলনায় ১ দশমিক ১ শতাংশ কম। আগের অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে রপ্তানি আয় ছিল ৩৩ দশমিক ৮৩ বিলিয়ন ডলার। আমদানি ও রপ্তানির এই ব্যবধানের কারণে চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে পণ্য বাণিজ্যে ঘাটতি বেড়েছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, রপ্তানির তুলনায় আমদানি বেশি, বিশ্ববাজারে জ্বালানিসহ সবধরনের পণ্যের মূল্য ঊর্ধ্বমুখী থাকায় বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য ঘাটতিতে পড়ছে বাংলাদেশ।

  • ঘাটতি
  • ডলার
  • বাণিজ্য
  • বিলিয়ন