পুরান ঢাকার বাগডাসা লেনের একটি বাসা থেকে হাত-পা বাঁধা ও মুখে পর্দার কাপড় ঢোকানো অবস্থায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম নেসার আলী (৫০)। তিনি কাপড়ের ব্যবসা করতেন।
মঙ্গলবার বিকালে বংশাল থানা এলাকায় ওই ব্যবসায়ীর ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধারের তথ্য জানিয়েছেন পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান।
এটাকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে তুলে ধরে তিনি বলেন, এক কামরার ওই ভাড়া বাসায় ওই ব্যবসায়ী একাই থাকতেন। এটা একটা হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে আমরা কয়েকটি বিষয় সামনে রেখে তদন্ত এগিয়ে নিচ্ছি।
