বিশ্বকাপে জাপানের রেকর্ড, ৪-০ গোলে হারাল তিউনেশিয়াকে

লেখক:
প্রকাশ: ৬ দিন আগে

তিউনেশিয়াকে উড়িয়ে দিয়ে উপলক্ষটি স্মরণীয় রাখল জাপান। এবারের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে  হারায় জাপান। এতে বিশ্বকাপ ইতিহাসে ১ ম্যাচে এশিয়ার কোন দেশ হিসেবে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছে দেশটি। আর এই হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে আফ্রিকার দলটির।

মেক্সিকোর মনতেরেতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় জাপান। চতুর্থ মিনিটেই দাইচি কামাদার গোলে এগিয়ে যায় এশিয়ার প্রতিনিধিরা। এরপর ৩১তম মিনিটে আয়াসে উয়েদা ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান।

বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে জাপান। ৬৯তম মিনিটে জুনিয়া ইতো তৃতীয় গোল করে তিউনিশিয়ার প্রত্যাবর্তনের সব আশা শেষ করে দেন। ম্যাচের ৮৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে জাপানের ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন উয়েদা।

  • জাপান
  • তিউনেসিয়া
  • বিশ্বকাপ