নিখোঁজ ৪ বছরের শিশু মাহাদির লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেতে নিখোঁজের একদিন পর ৪ বছরের শিশু মাহাদির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় খিলক্ষেত জামতলা এলাকার একটি জলাশয় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোরহাব আল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাহাদি পরিবারের সঙ্গে খিলক্ষেত জামতলা এলাকায় বসবাস করত। মঙ্গলবার থেকে দুপুর সে নিখোঁজ ছিল। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

তিনি আরও জানান, শিশুটি যেখানে খেলাধুলা করত, তার পাশের একটি জলাশয় থেকেই লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ সব দিক বিবেচনায় নিয়ে বিষয়টি তদন্ত করছে।

  • উদ্ধার
  • নিখোঁজ
  • লাশ
  • শিশু