ফাইল ছবি
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে অজ্ঞাত এক বৃদ্ধার (৬৫) মরদেহ পাওয়া গেছে। রবিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিলে দায়ত্বিরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী বলেন, ‘খবর পেয় হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করি। পরে দ্রুত তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে দায়ত্বিরত চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আমরা এখনো ওই বৃদ্ধার নাম-পরিচয় জানতে পারিনি। সিআইডি বিষয়টি দেখছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’
