ভাণ্ডারিয়ায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির (৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার পৈকখালী বাজার সংলগ্ন ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত তার পরিচয় সনাক্ত করা যায়নি।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার পৈকখালী বাজারসংলগ্ন একটি ডোবা থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা কাছে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভাণ্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

  • উদ্ধার
  • ভাণ্ডারিয়া
  • মরদেহ
  • যুবক