হরিণকে লক্ষ্য করে ছোড়া গুলিতে নিহত আরেক শিকারি

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে
প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে হরিণ শিকার করতে গিয়ে জমিল উদ্দিন (৫০) নামে এক বক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার খিরাম ইউনিয়নের উত্তরের পাহাড়ে এই ঘটনা ঘটে। নিহত জমিল খিরাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত তোফায়েল আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত জমিল কয়েকজন সঙ্গীসহ পাহাড়ে হরিণ শিকারে গিয়েছিলেন। এ সময় অন্য এক শিকারির বন্দুক থেকে ‘মিস ফায়ার’ হয়ে গুলি তার শরীরে লাগে। সঙ্গীরা তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সর্তা বিট এলাকায় হরিণ শিকার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, হরিণকে লক্ষ্য করে গুলি ছোড়া হলেও গুলি হরিণের লাগেনি।

  • গুলি
  • নিহত
  • শিকারি
  • হরিণ