আ.লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৩ মে) বিকেল ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ইউসুফ হোসেন হুমায়ুন। জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউসুফ হোসেন হুমায়ুন ২০১৮ সালের ৭ জুলাই থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।

১৯৩৬ সালের ১৪ নভেম্বর বাংলাদেশের ভোলা জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন ইউসুফ হোসেন হুমায়ুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্স পাস করেন। তার মেয়ে শম্পা যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং ছেলে আফতাব ইউসুফ রাজ ঢাকার স্কয়ার হাসপাতালের একজন শিশুরোগ বিশেষজ্ঞ।

  • অ্যাড. ইউসুফ হোসেন হুমায়ুন
  • আ.লীগ নেতা
  • মৃত্যু